বাম্পার ফলনেও দাম নেই, পঞ্চগড়ে ক্ষেতের লাউ গরুকে খাওয়াচ্ছেন কৃষক
পঞ্চগড়ের আটোয়ারীতে লাউয়ের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে চরম বিপাকে পড়েছেন চাষিরা। উৎপাদন বেশি হওয়ায় বাজারে লাউয়ের দাম নেমে এসেছে অস্বাভাবিকভাবে। কোথাও ১ টাকায় বিক্রি হচ্ছে চারটি লাউ, আবার কোথাও প্রতি পিস বিক্রি হচ্ছে মাত্র ২ থেকে ৫ টাকায়। অথচ কৃষকের কাছ থেকে কম দামে কেনা সেই লাউ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ২:১৩